বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
পদের নাম: বেঞ্চ সহকারী
পরীক্ষার তারিখ: ১৬.০৫.২০২৬
সময়: ৩৫ মিনিট পূর্ণমান: ৫০
১. পৃথিবীর প্রধান ধূমপানমুক্ত দেশ কোনটি?
ক. ভুটান
খ. ভিয়েতনাম
গ. মালদ্বীপ
ঘ. জাপান
উত্তর: ভুটান
২. প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুর
খ. বিক্রমপুর
গ. মহাস্থানগড়
ঘ. সোনারগাঁও
উত্তর: মহাস্থানগড়
৩. এ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে?
ক. ১৮৫৫
খ. ১৮৫৭
গ. ১৮৬০
ঘ. ১৮৯৫
উত্তর: ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় ১৮৬১ সালে।
৪. যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
ক. টিএসপি
খ. কম্পোস্ট
গ. এমপি
ঘ. ইউরিয়া
উত্তর: ইউরিয়া
৫. আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
ক. কানাডা
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া
উত্তর: রাশিয়া
৬. বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত?
ক. রোম
খ. প্যারিস
গ. সান্তিয়াগো
ঘ. নিউইয়র্ক
উত্তর: প্যারিস
৭. ‘লালবাগ কেল্লা‘ কে স্থাপন করেন?
ক. শায়েস্তা খান
খ. টিপু সুলতান
গ. শাহ সুজা
ঘ. ইসলাম খান
উত্তর: শায়েস্তা খান
৮. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সংবলিত ‘বেলফোর ঘোষণা‘ কোন সালে দেওয়া হয়েছিল?
ক. ১৯৪৮
খ. ১৯৩৯
গ. ১৯১৭
ঘ. ১৯১৪
উত্তর: ১৯১৭
৯. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক. ৪
খ. ৭
গ. ৬
ঘ. ৫
উত্তর: ৪
১০. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. পর্তুগাল
গ. স্পেন
ঘ. যুক্তরাজ্য
উত্তর: যুক্তরাজ্য
১১. এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
ক. মালদ্বীপ
খ. ভুটান
গ. কুয়েত
ঘ. ব্রুনাই
উত্তর: মালদ্বীপ
১২. দেশের প্রথম ‘এলিফ্যান্ট ওভারপাস‘ কোথায় অবস্থিত?
ক. লোহাগাড়া, চট্টগ্রাম
খ. লাংলোক, বান্দরবান
গ. উখিয়া, কক্সবাজার
ঘ. কাপ্তাই, রাঙামাটি
উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম
১৩. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?
ক. চট্টগ্রাম
খ. ঢাকা
গ. নড়াইল
ঘ. ময়মনসিংহ
উত্তর: ময়মনসিংহ
১৪. বিশ্ববিদ্যালয়সমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম–
ক. CUG
খ. UGC
গ. CGU
ঘ. UCG
উত্তর: UGC
১৫. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড ওয়াভেল
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন
১৬. সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৪৯
ঘ. ১৮৩৯
উত্তর: ১৮২৯
১৭. ভৌগোলিক রেখার নামানুসারে কোন দেশের নামকরণ করা হয়?
ক. ইতালি
খ. ইকুয়েডর
গ. ইয়েমেন
ঘ. কোনটিই না
উত্তর: ইকুয়েডর
১৮. দুই জার্মানি একত্রিত হয় কত সালে?
ক. ১৯৯১
খ. ১৯৯২
গ. ১৯৯০
ঘ. ১৯৮৫
উত্তর: ১৯৯০
১৯. কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
ক. ইরান
খ. ইয়েমেন
গ. ইরাক
ঘ. লিবিয়া
উত্তর: ইরান
২০. নদীবিহীন দেশ কোনটি?
ক. ইরাক
খ. মিশর
গ. সিরিয়া
ঘ. সৌদিআরব
উত্তর: সৌদিআরব
২১. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় অবস্থিত?
ক. পাবনা
খ. কুষ্টিয়া
গ. সিরাজগঞ্জ
ঘ. নাটোর
উত্তর: পাবনা
২২. বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
ক. ইংল্যান্ড
খ. সুইডেন
গ. অস্ট্রেলিয়া
ঘ. নিউজিল্যান্ড
উত্তর: অস্ট্রেলিয়া
২৩. বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?
ক. মালদ্বীপ
খ. জাপান
গ. ইন্দোনেশিয়া
ঘ. চীন
উত্তর: ইন্দোনেশিয়া
২৪. কোন দেশের পতাকাকে ‘ইউনিয়ন জ্যাক‘ বলা হয়?
ক. কানাডা
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. ইতালি
উত্তর: যুক্তরাজ্য
২৫. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
ক. ১৯৮৫
খ. ১৯৮২
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৮
উত্তর: ১৯৮৮
২৬. ৩টি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে, তাদের গুণফল কত?
ক. ১৪৪০
খ. ১২১০
গ. ১৩২০
ঘ. ১২০০
উত্তর: ১৩২০
২৭. কোনো বর্গক্ষেত্রের ১ বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল … বৃদ্ধি পাবে।
ক. ৫০%
খ. ১৫০%
গ. ২৫%
ঘ. ১২৫%
উত্তর: ১২৫%
২৮. $x^4 – x^2 + 1 = 0$ হলে $x + \frac{1}{x}$ এর মান কত?
ক. $2\sqrt{3}$
খ. $1$
গ. $2$
ঘ. $\sqrt{3}$
উত্তর: $\sqrt{3}$
২৯. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
ক. ১৬০
খ. ২০০
গ. ২৫০
ঘ. ২২৫
উত্তর: ২০০
৩০. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে, ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
ক. ২৮
খ. ৩৫
গ. ৪২
ঘ. ১৪
উত্তর: ২৮
৩১. ‘পেশকার‘ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. তুর্কি
খ. ফারসি
গ. আরবি
ঘ. ফরাসি
উত্তর: ফারসি
৩২. ‘মেধাবী‘ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মেধা+বী
খ. মেধা+বীন
গ. মেধা+ঈ
ঘ. মেধা+ই
উত্তর: মেধা+বী
৩৩. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. সংস্কার
খ. আশ্চর্য
গ. ষড়ানন
ঘ. পরিষ্কার
উত্তর: আশ্চর্য
৩৪. ‘নেই আঁকড়া‘ এর সঠিক অর্থ কোনটি?
ক. একগুঁয়ে
খ. দ্বন্দ্ব
গ. রগচটা
ঘ. সভ্যতা
উত্তর: একগুঁয়ে
৩৫. কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়?
ক. সন্ধি
খ. কারক
গ. সমাস
ঘ. প্রত্যয়
উত্তর: সন্ধি, কারক
৩৬. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৮টি
খ. ৬টি
গ. ১১টি
ঘ. ৭টি
উত্তর: ৬টি
৩৭. ‘অটবি‘ এর প্রতিশব্দ কোনটি?
ক. নদী
খ. বন
গ. কুল
ঘ. স্থির
উত্তর: বন
৩৮. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. ন্যুনতম
খ. নূন্যতম
গ. ন্যূনতম
ঘ. ন্যুনতঅম
উত্তর: ন্যূনতম
৩৯. ‘সূর্য দীঘল বাড়ী‘ আবু ইসহাক রচিত একটি—
ক. নাটক
খ. প্রবন্ধ
গ. আত্মজীবনী
ঘ. উপন্যাস
উত্তর: উপন্যাস
৪০. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
ক. ভ্রমর
খ. গাজীমিয়া
গ. বনফুল
ঘ. জরাসন্ধ
উত্তর: গাজীমিয়া
৪১. Complete the sentence: If I were you, I … take the money.
ক. would
খ. will
গ. shall
ঘ. may
উত্তর: would
৪২. The adjective form of ‘contempt’ is—
ক. comtemplation
খ. comtemptable
গ. contemptible
ঘ. contemptive
উত্তর: contemptible
৪৩. There is no royal road … learning.
ক. to
খ. by
গ. from
ঘ. for
উত্তর: to
৪৪. Find out the correct translation- ‘গাছে এখনও ফল ধরেনি‘—
ক. There is no fruit in the tree.
খ. The tree has not yet borne fruit.
গ. The tree has not born fruit yet.
ঘ. Still the tree without fruit.
উত্তর: The tree has not yet borne fruit.
৪৫. Which one is correct?
ক. One of my sisters are a nurse.
খ. One of my sister are a nurse.
গ. One of my sister is a nurse.
ঘ. One of my sisters is a nurse.
উত্তর: One of my sisters is a nurse.
৪৬. Find out the correct translation- ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে‘—
ক. It has been drizzling since morning.
খ. It is drizzling since morning.
গ. It is raining from morning.
ঘ. It has been raining from morning.
উত্তর: It has been drizzling since morning.
৪৭. ‘Get over’ means—
ক. Overcome
খ. Proceed
গ. Disclose
ঘ. Send
উত্তর: Overcome
৪৮. What is the meaning of ‘Draw up’?
ক. Finish
খ. Final
গ. Interpret
ঘ. Draft
উত্তর: Draft
৪৯. Find out the correct passive form of the sentence ‘Who taught you French?’
ক. By whom you were taught French?
খ. By whom were you taught French?
গ. By whom French was taught you?
ঘ. French was taught you by whom?
উত্তর: By whom were you taught French?
৫০. The cat jumped … the chair.
ক. on
খ. out
গ. from
ঘ. off
উত্তর: off